বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি আবু সাঈদ, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 5

নওগাঁর নিয়ামতপুর দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিজেন্দ্রনাথ দাস নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নিয়ামতপুর দলিল লেখক সমিতির কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ভোটে আবু সাঈদ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিজেন্দ্রনাথ দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া সমিতির পাঁচটি সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত সদস্যরা হলেন আবু সাঈদ আনসারী (হীরা), মো. সেলিম, মো. সেলিম রেজা, মো. তারেক মাহমুদ ও মো. সাফিউল আলম।

নির্বাচন-পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুরের সাব-রেজিস্ট্রার মো. শাকিল আহমেদ। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সমিতির কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালনার পরামর্শ দেন। একই সঙ্গে দলিল লেখকদের পেশাগত দায়িত্ব পালন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সমিতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সমিতির সদস্য, দলিল লেখক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথি ও সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

নবনির্বাচিত কমিটি সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি আবু সাঈদ, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

প্রকাশের সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬