বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঝিনাইদহে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 17

বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে তাঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও প্রগতিশীল সংগঠন। এ সময় ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের স্মারক অবমাননার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

দিবসটি উপলক্ষে সকালে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে মিছিল, সমাবেশ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী কমিউনিস্ট লীগ ও জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবির ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানসহ অন্যরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি ত্রুটিমুক্ত করে পুনঃস্থাপন ও এর নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অতীতে ভাস্কর্যে হামলা ও জুতার মালা পরিয়ে অবমাননার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠী হামলা চালিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে অবমাননা করছে। গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিতেও সংঘবদ্ধ হামলা চালিয়ে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বক্তারা একে সরকারের ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করেন।

এ ছাড়া পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান তাঁরা।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব স্বাধীনতাবিরোধী শক্তিকে উৎসাহিত করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা রক্ষায় সরকারকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঝিনাইদহে শ্রদ্ধা

প্রকাশের সময় : ০৩:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬