Dhaka ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর একজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। বাবা-ছেলের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

প্রকাশের সময় : ০৯:৩৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬