Dhaka ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

ভারতগামী এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর শরীরের অভ্যন্তর থেকে ৮২ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় আল মামুন (৫৫) নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।

আল মামুন ঢাকার ডেমরার মাতুয়াইলের শান্তিবাগ স্কুল রোড এলাকার মফিজুল হকের ছেলে। তাঁর পাসপোর্ট নম্বর এ-২২৫৫৪১৫৫।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্টসংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ভারতগামী পাসপোর্টযাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর নিশ্চিত হতে তাঁকে একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে পরীক্ষা করা হয়। এতে শরীরের অভ্যন্তরে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।

পরে জিজ্ঞাসাবাদে তিনি শরীরের ভেতরে সোনা বহনের কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, উদ্ধার করা সোনা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, শরীরের অভ্যন্তরে সোনা লুকিয়ে সীমান্ত অতিক্রমের ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা

প্রকাশের সময় : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬