Dhaka ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৫ বিঘা মাছের ঘের দখল ও ৬০ লাখ টাকা দাবির অভিযোগ নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কন্ঠে এমপি মনিরুল অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন মহাদেবপুরে ফিডমিলে বিপুল কাঠ পোড়ানোর অভিযোগ, পরিবেশগত অনুমোদন নিয়েও প্রশ্ন নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন মা-বাবার কাছে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা ‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’ নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী

নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথের ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিকল্প ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার ভোর থেকে ৭ নম্বর ঘাটটি বন্ধ রাখা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছিল। ফলে শুক্রবার ভোর থেকে এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে ড্রেজিং করা প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে।’

তিনি আরও জানান, ৭ নম্বর ঘাট বন্ধ থাকলেও বিকল্প হিসেবে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ফলে ঘাট এলাকায় তীব্র যানজট বা যাত্রীদের বড় ধরনের ভোগান্তি তৈরি হয়নি।

বর্তমানে এ নৌপথে অনুমোদিত ১৮টি ফেরির মধ্যে ১২টি সচল রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

প্রকাশের সময় : ০৬:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬