গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 71
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সোয়া ১০টায় তিনি ঢাকা মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এদিন স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়ও অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
Tag :






















