Dhaka ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী গ্রেফতার দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : প্রতিমন্ত্রী ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা আবহাওয়া অফিসের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 49

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও অন্তত ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণের কারণে ঢাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভারী বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

গত কয়েকদিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা আবহাওয়া অফিসের

প্রকাশের সময় : ১২:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬