Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী গভীর রাতে ডাকাতির প্রস্তুতি, শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭ কিছু ফুটবলারের বুটের গোড়ালির অংশ কাটা থাকার রহস্য কী? যশোরে ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ রাজবাড়ীতে আইডিইবির নতুন জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ বন্যা পরিস্থিতি জানাতে কন্ট্রোল রুম চালু বন্যার পানিতে ভেসে গেল তিন হাজার গ্যাস সিলিন্ডার! ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্তী যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় সহকারী শিক্ষক কারাগারে

ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্তী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 5

চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়- জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

হেরে গিয়ে ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।

সারাদেশে বিশ্বকাপ ফুটবলের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম- তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’

ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

আমিনুল হক আরও বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্তী

প্রকাশের সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬