Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী গভীর রাতে ডাকাতির প্রস্তুতি, শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭ কিছু ফুটবলারের বুটের গোড়ালির অংশ কাটা থাকার রহস্য কী? যশোরে ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ রাজবাড়ীতে আইডিইবির নতুন জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ বন্যা পরিস্থিতি জানাতে কন্ট্রোল রুম চালু বন্যার পানিতে ভেসে গেল তিন হাজার গ্যাস সিলিন্ডার! ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্তী যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় সহকারী শিক্ষক কারাগারে

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 35

বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি সন্তান জন্মগ্রহণ করলে একটি গাছ লাগিয়ে সেই জন্মকে স্মরণীয় করে তোলা উচিত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিনিয়োগ। তিনি দেশীয় প্রজাতির গাছ রোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, নদী-খাল রক্ষা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণকে আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। বিশেষ করে তরুণদের সবুজ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, কোন পরিবেশে কোন প্রজাতির গাছ উপযোগী তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। দেশীয় ঔষধি, বনজ, ফলদ, বাঁশজাতীয়, অর্থকরী ও বিপন্ন প্রজাতির গাছ রোপণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিদ্যমান গাছ সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী-খাল পুনঃখনন, নগর বনায়ন, ছাদবাগান, বর্জ্য পুনর্ব্যবহার এবং ‘রিডিউস, রিইউজ, রিসাইকেল (৩আর)’ নীতি বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

বক্তব্যের শেষে তিনি জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং সামাজিক বনায়নের লভ্যাংশপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সার্বিক সাফল্য কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬