Dhaka ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 46

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ড্রোন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে এবং সেখানে বিমানবাহিনীর নতুন যুদ্ধবিমানও সংযুক্ত হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বগুড়ার উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিমানবন্দর উন্নয়ন, বিমানঘাঁটি নির্মাণ এবং তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো বগুড়ারও সমান উন্নয়নে কাজ চলছে। ইতোমধ্যে নতুন চারটি ইউনিয়ন গঠন করা হয়েছে এবং জনমতের ভিত্তিতে তিনটির নাম পরিবর্তন করা হয়েছে।

নিজের পরিবারের সদস্যদের নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সমালোচনার মুখে ব্যবসায় মনোযোগ দেওয়ার জন্য পদত্যাগ করেছে। তিনি বলেন, স্বার্থের সংঘাতের বাইরে থেকে যোগ্যতার ভিত্তিতে কাজ করলে তরুণদের উৎসাহিত করা উচিত।

সম্পদ বৃদ্ধির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার নির্বাচনী হলফনামায় সব সম্পদের তথ্য উল্লেখ রয়েছে। মন্ত্রী হওয়ার পর বৈধভাবে সম্পদ বা কোম্পানির নামে জমি কেনা হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে যাচাই করা যেতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে বড় বাজেট বাস্তবায়ন এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬