Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, সৎভাইদের বিরুদ্ধে মামলা অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে : তথ্য উপদেষ্টা অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ‘ওই কথা বলাটা আমার ভুল হয়েছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ  নওগাঁয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্ক সরকারের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 62

ইউরোপের দেশ ডেনমার্কে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এ লক্ষ্যে আজান নিষিদ্ধের আইনি বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া আবারও শুরু করার ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী মর্টেন বোডস্কভ।

ড্যানিশ সংবাদ সংস্থা রিৎজাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেনমার্কের বাসার ছাদের ওপর আজানের ধ্বনি শোনা উচিত নয়। ডেনমার্কে এর কোনো স্থান নেই। ডেনমার্কে ঘুরতে এসে যেন কেউ মনে না করে যে সে ইসলামাবাদের কোনো উপশহরে এসে পড়েছে।’

মন্ত্রী দাবি করেন, দেশে ক্রমবর্ধমান ‘ইসলামায়ন’ জনপরিসরে অতিরিক্ত জায়গা দখল করছে। এ কারণেই সরকার লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ করার আইনি কাঠামো পুনর্বিবেচনা করছে।

বর্তমানে শব্দদূষণবিষয়ক আইনের কারণে ডেনমার্কের কিছু এলাকায়, বিশেষ করে রাজধানী কোপেনহেগেনের নির্দিষ্ট স্থানে মিনার থেকে লাউডস্পিকারে আজান প্রচার আগেই সীমিত বা নিষিদ্ধ রয়েছে।

এটি নিয়ে তৃতীয়বারের মতো কোনো ড্যানিশ অভিবাসনমন্ত্রী আজান নিষিদ্ধের উদ্যোগ নিলেন। এর আগে ২০২০ ও ২০২৫ সালেও সোশ্যাল ডেমোক্র্যাট সরকার একই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল।

চলতি মাসের শুরুতে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কঠোর অভিবাসন নীতি অনুসরণকারী সরকারগুলোর একটি হিসেবে পরিচিত।

উল্লেখ্য, আজান মুসলমানদের নামাজের আহ্বান, যা সাধারণত মসজিদের মিনার থেকে লাউডস্পিকারের মাধ্যমে দিনে পাঁচবার প্রচার করা হয়।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্ক সরকারের

প্রকাশের সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬