Dhaka ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরা আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 52

আজ পবিত্র আশুরা। ‘আশুরা’ শব্দের অর্থ দশম। হিজরি মহররম মাসের ১০ তারিখটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত হোসাইন (রা.)-এর শাহাদতের স্মৃতিতে দিনটি বিশ্ব মুসলিমের কাছে শোক, ত্যাগ ও সত্যের পক্ষে অবিচল থাকার প্রতীক হিসেবে পালিত হয়।

বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। মুসল্লিরা নফল নামাজ, রোজা, দোয়া ও অন্যান্য ইবাদতে অংশ নিচ্ছেন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলের আয়োজন করেছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দিনটি সরকারি ছুটি।

আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, পবিত্র আশুরার শিক্ষা মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আশুরা ইসলামের শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা স্মরণ করিয়ে দেয় এবং বিভেদ ও বিদ্বেষ থেকে দূরে থাকার আহ্বান জানায়।

ইসলামি বর্ণনা অনুযায়ী, এ দিনেই আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করেন, নূহ (আ.)-কে মহাপ্লাবন থেকে রক্ষা করেন এবং মূসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেন। তবে কারবালার প্রান্তরে হজরত হোসাইন (রা.)-এর শাহাদত আশুরাকে মুসলিম ইতিহাসে সবচেয়ে গভীর তাৎপর্যপূর্ণ ঘটনায় পরিণত করেছে। তাঁর আত্মত্যাগ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

দিনটি শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নির্ধারিত এলাকায় ট্রাফিক ডাইভারশন কার্যকর রয়েছে। পাশাপাশি ধানমন্ডি লেকসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোতায়েন করা হয়েছে এবং আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিত্র আশুরা আজ

প্রকাশের সময় : ১০:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬