Dhaka ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষক অব্যাহতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 148

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে চারজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দাখিল কৃষিশিক্ষা পরীক্ষা চলাকালে উপজেলার কালুখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আব্দুল আজিজ, সংগ্রামপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হুমায়ুন কবির, হোংলাডাংগী এম.আই কামিল মাদ্রাসার মুহাদ্দিস ফায়জুল্লাহ এবং আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এরশাদ হোসেন।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

তিনি জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি ১ ও ৫ নম্বর কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলা লক্ষ্য করেন। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে নকলের সুযোগ এবং কক্ষের জানালার পাশে কৃষিশিক্ষা বিষয়ের গাইড বই পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

পরে বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষক অব্যাহতি

প্রকাশের সময় : ০৭:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬