Dhaka ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 97

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্যের জন্য দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে বিকাল ৩টায় শুরু হবে।

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ থেকে যারা মনোনয়নপ্রত্যাশী, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আজ। আগামীকাল শনিবার একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন।

তিন দিনে প্রায় ১ হাজার ৩শ’টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯শ’টি মনোনয়নপত্র জমা পড়ে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

প্রকাশের সময় : ১২:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬