Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীকে জরিমানা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 3

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা-এ অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ‘মিনারুল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে প্রথমে প্রতিষ্ঠানটি থেকে ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তার গুদামে অভিযান চালিয়ে আরও প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মিনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে তেল মজুদের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ১০:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬