Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে ৭ বিল পাস, তিনটিতে নোট অব ডিসেন্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 4

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) সাতটি বিল সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়েছে।

পাস হওয়া বিলের মধ্যে বাকি ৬টি হলো নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ড বিল।

এছাড়া শুধুমাত্র উত্থাপন হয়েছে তিনটি বিল। এগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্য আনীত বিল।

এরমধ্যে নোট অব ডিসেন্ট থাকায় পরে এসব বিলের ওপর আলোচনা হবে। এছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তিনটি বিলে বিরোধীদল নোট অব ডিসেন্ট দিয়েছে। এগুলো উত্থাপন করা হয়েছে যেন বিরোধী দলের সদস্যরা অধিকতর বিশ্লেষণ করতে পারেন। আগামীকালের সেশনে আলোচনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদে ৭ বিল পাস, তিনটিতে নোট অব ডিসেন্ট

প্রকাশের সময় : ১০:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬