Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, ১৩ বাংলাদেশি ও ১ ভারতীয় আটক

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 6

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

সোমবার (৫ ও ৬ এপ্রিল) ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গয়েশপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় কোডিনযুক্ত সিরাপ, নিমতলা বিওপি এলাকায় ৮০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং রাজাপুর বিওপি এলাকায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া বেনীপুর এলাকায় ভারতীয় বিভিন্ন ইমিটেশন সামগ্রী জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুসহ মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।

একই সময়ে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াতের সময় ১ জন ভারতীয় নাগরিককেও আটক করা হয়। তার কাছ থেকে পাসপোর্ট, পরিচয়পত্র, মোবাইল ফোন, নগদ অর্থ ও ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ পারাপার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, ১৩ বাংলাদেশি ও ১ ভারতীয় আটক

প্রকাশের সময় : ০৮:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬