Dhaka ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ ইরানি মিডিয়ায় গাড়িতে ৩০ শতাংশ জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ‘সীমা লঙ্ঘন’ করায় স্কোয়াড থেকে আর্জেন্টাইন ফুটবলারকে বাদ দিল চেলসি গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ বাংলাদেশ সীমান্ত পাহারায় সাপ ও কুমির ব্যবহার করবে বিএসএফ? রাজবাড়ী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল শারীরিক অবস্থার উন্নতি, মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি

বাংলাদেশ সীমান্ত পাহারায় সাপ ও কুমির ব্যবহার করবে বিএসএফ?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 11

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ এমন একটি পরিকল্পনা করছে যা সমালোচনার সৃষ্টি করেছে। সীমান্তের ১৭৫ কিলোমিটার নদী ও জলাভূমিতে সাধারণ কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না হওয়ায় ভারতীয় বাহিনী ভাবছে সেখানে সাপ ও কুমির মোতায়েনের কথা!

বাংলাদেশ সীমান্তের মোট ৪,০৯৬ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে প্রায় ৩,২৪০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া আছে। বাকি ৮৫০ কিলোমিটারের মধ্যে সেই ১৭৫ কিলোমিটার এমন এলাকা, যেখানে নদী ও জলাভূমির কারণে বেড়া দেওয়া দায়সাধ্য নয়। বিএসএফ সূত্র জানিয়েছে, জনবল সংকট এবং শারীরিক অযোগ্যতা মোকাবিলায় তারা প্রকৃতিকে ‘সাহায্যকারী সেনা’ হিসেবে ব্যবহার করতে চাইছে।

বাহিনীর এই পরিকল্পনাকে তারা ‘প্রতিরোধমূলক’ বললেও এই সিদ্ধান্ত হাস্যরস ও সমালোচনার সৃষ্টি করেছে।

এমন পরিকল্পনার সাথে যদিও যুক্তরাষ্ট্রের ‘অ্যালিগেটর আলকাটরাজ’ উদাহরণ তুলনা করা হচ্ছে, যেখানে বন্দিদের পালানো রোধ করতে কুমির ব্যবহার করা হয়।

বর্তমানে বিএসএফ প্রায় আড়াই লাখ জনবল দিয়ে চার হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দেয়। প্রতি কিলোমিটারে মাত্র ৪১ জন, যার মধ্যে ২০ শতাংশ শারীরিকভাবে পুরোপুরি ফিট নয়। তাই নিরাপত্তা বাড়ানোর জন্য প্রকৃতিকে ব্যবহার করার এই কৌশল অনেকটাই নিজেদের দুর্বলতাকে ঢাকার ঢাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য ফেডারেল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ সীমান্ত পাহারায় সাপ ও কুমির ব্যবহার করবে বিএসএফ?

প্রকাশের সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬