Dhaka ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের সাজা ও জরিমানা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 6

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬ জনকে সাজা ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি ফিলিং স্টেশন থেকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কিনে বেশি দামে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালীগঞ্জ পৌরসভার নদীপাড়া এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাদের মধ্যে একজনকে ৬ মাস, একজনকে ৪ মাস এবং দু’জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ৮টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের সাজা ও জরিমানা

প্রকাশের সময় : ০৯:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬