Dhaka ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নায়িকার শরীরে শাকিবের হাত রাখা নিয়ে তোলপাড়, কী বললেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 9

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে মুক্তির পর প্রেক্ষাগৃহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আয় ও দর্শক প্রতিক্রিয়া-দুটো দিক থেকেই বোঝা যায়, সিনেমাটি প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়নি। বিষয়টি স্বীকারও করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ সংশ্লিষ্টরা।

তবে সিনেমার সাফল্য-ব্যর্থতার আলোচনা ছাপিয়ে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এই অভিনেতা। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ ছবির পুরো টিম।

সেই আয়োজনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভাইরাল ক্লিপে দেখা যায়, প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন দুই নায়িকা। এ সময় তাকে বারবার জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত রাখতে দেখা যায় বলে দাবি করছেন অনেকে। একাধিক সূত্রের ভাষ্য, এতে অস্বস্তিতে পড়েছিলেন জ্যোতির্ময়ী।

একই অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের সঙ্গেও শাকিব খানের ঘনিষ্ঠ আচরণের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে ফারিণকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায় বলেও ভিডিওতে দেখা গেছে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেও জ্যোতির্ময়ী কুণ্ডু কোনো মন্তব্য করতে চাননি। তার সংক্ষিপ্ত জবাব, “আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।”

এদিকে সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্স নিয়ে আলোচনার চেয়েও পর্দার বাইরের এই ঘটনাই এখন বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে ‘প্রিন্স’র সাফল্য-ব্যর্থতার হিসেব ছাড়িয়ে বিতর্কই যেন এখন কেন্দ্রবিন্দুতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নায়িকার শরীরে শাকিবের হাত রাখা নিয়ে তোলপাড়, কী বললেন অভিনেত্রী

প্রকাশের সময় : ০৭:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬