Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 21

আসন্ন জুন মাসে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ হিসেবে থাকবে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি। সব ম্যাচই অনুষ্ঠিত হবে এডিনবার্গের ‘দ্য গ্রাঞ্জ ক্লাব’ মাঠে।

আগামী ২৮ মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর ৩১ মে নেদারল্যান্ডস, ২ জুন আবার স্কটল্যান্ড এবং ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। ৪ জুনের ম্যাচ দিয়েই শেষ হবে সিরিজ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপের আগে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

প্রকাশের সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬