Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

হাম বজ্রপাতের মতো এসেছে, আমাদের প্রস্তুতি ছিল না : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 120

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে আমাদের ওপর, যেটার কোনো প্রস্তুতি আমাদের ছিল না। একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক শিশু মারা গেছে। আমি অনেক মর্মাহত।”

তিনি বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়ার শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন।

হামের হঠাৎ বিস্তার স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করলেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, মহাখালী সংক্রামকব্যাধী হাসপাতালে আগের এক ঘটনায় রাত ১টায় গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইসিইউ ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে, যার ফলে আর কোনো মৃত্যু হয়নি।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে দেশে হামের টিকাদান কার্যক্রমে বড় ধরনের ক্যাম্পেইন না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১৮ সালের পর বড় পরিসরে কোনো টিকাদান কর্মসূচি হয়নি। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে; ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাম বজ্রপাতের মতো এসেছে, আমাদের প্রস্তুতি ছিল না : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬