Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দৌলতদিয়ায় বাসডুবি: নিহতদের স্মরণে রাজবাড়ীতে কান্নাভেজা শোকসভা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স, মার্চে এলো ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ সংসদীয় কমিটি গঠন : চিফ হুইপ রাজবাড়ীতে সত্যেন সেনের জন্মদিন উদযাপন প্রচলিত আইনে অর্থপাচার ও তছরুপকারীদের বিচার করা হবে : সংসদে প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট নওগাঁ পোরসায় স্বামীর হাতে স্ত্রী খুন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা কালুখালী প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি ইমরান খান, সম্পাদক আদম আলী

নওগাঁ পোরসায় স্বামীর হাতে স্ত্রী খুন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 18

নওগাঁর পোরশা উপজেলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. মকিম (৩৬), পিতা মৃত ওলিদ, পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে তার স্ত্রী মোছা. মর্জিনা খাতুন (২৮)-কে প্রেসার কুকার দিয়ে এলোপাতাড়িভাবে মাথার পেছনে, মুখে ও নাকে আঘাত করে গুরুতর জখম করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা মর্জিনা খাতুনকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে পালানোর সময় ঘাতক স্বামী মো. মকিমকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ পোরসায় স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশের সময় : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬