রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১ সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা? ইউনাইটেডের ভরাডুবিতে পচেত্তিনোর কঠিন উপলব্ধি ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

সেই ‘আইকনিক’ জার্সি গায়েই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 198

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শপথগ্রহণ করেছেন জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

হাসনাত আব্দুল্লাহ শপথ গ্রহণের সময় সবুজ রঙের জার্সি পরেছিলেন। জার্সির সামনে স্পষ্টভাবে তার বিভাগের নাম লেখা ছিল, বাম দিকের ওপরের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ফুটে উঠেছিল। পেছনে ছিল তার নাম ‘হাসনাত’ এবং ১০ নম্বর।

এর আগে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশের দিনও হাসনাত একই জার্সি পরেছিলেন।

সূচি অনুযায়ী, এমপি হিসেবে শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেই ‘আইকনিক’ জার্সি গায়েই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের সময় : ০১:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬