Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 137

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি।

মঙ্গলবার দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে এমপি হিসেবে শপথ নেন রুমিন। ১২টা ২৪ মিনিটে নবনির্বাচিত এমপিরা শপথপত্রে স্বাক্ষর করেন।

এরপর ১২টা ২৬ মিনিটে সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ না করেই রুমিন ফারহানাকে শপথকক্ষ থেকে বের হতে দেখা যায়। বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সদস্যরা শপথ নিয়েছেন। তাদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরাও শপথ গ্রহণ করেন।

এর আগে উপস্থিত হতে না পারা বিএনপির এমপি ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬