Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

আম-মধুর ব্যবসা, এই জীবনটাই উপভোগ করি : তারেক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 137

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান জানিয়েছেন, সরকারি চাকরির সুযোগ না পেয়ে তিনি আম ও মধুর ব্যবসা শুরু করেছিলেন। তিনি বলেন, “আম-মধুর ব্যবসায় শুধু পরিবার চলে না, আমার রাজনীতিতেও ব্যয় হয় এই টাকা। আমি আমার এই জীবনটাই উপভোগ করি, আল্লাহ ভরসা।”

রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, তিনি আগে আইটি ব্যবসায় যুক্ত ছিলেন, কিন্তু পরিবারের চাপে সরকারি চাকরির চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হন। তিনি উল্লেখ করেন, শিক্ষক নিয়োগে ৮৪ শতাংশ, রেলওয়েতে ৪০ শতাংশ কোটা, ১ম ও ২য় শ্রেণীতেও পারিবারিক কোটা ছিল। কোটা সংস্কারের লড়াই করতে গিয়ে অনেকে তাকে ভুলভাবে রাজাকারদের সঙ্গে শত্রুতার পর্যায়ে নিয়ে যায়। তিনি জানান, নারীদের জন্য, প্রতিবন্ধী ও অনগ্রসর এলাকার জন্য কিছু কোটা রেখে ন্যায়বিচারের জন্য আন্দোলন চালিয়েছিলেন।

তারেক রহমান আরও বলেন, চাকরি নিয়োগ পরীক্ষায় তিনি বহুবার শেষ মুহূর্তে বাদ পড়েছেন। কৃষি ব্যাংকের লিখিত পরীক্ষায় জালিয়াতি রোধে হামলার শিকার হয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় সিকিউরিটি তাকে আটকে নির্যাতন করেছিল। এসব কারণে চাকরিতে প্রবেশের সুযোগ হারিয়ে তিনি আম-মধুর ব্যবসা শুরু করেন।

তিনি লিখেছেন, “পেটের ক্ষুধা যে কী, আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। খরকুটার মতো অনেক ব্যবসা আঁকড়ে ধরেছি। আম-মধুর ব্যবসা এখন আমার ভার্চুয়াল ব্যবসার কেন্দ্র। জীবনে কোনো আক্ষেপ নেই।” নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “আমার বা আমার পরিবারের কোনো খারাপও লাগে নাই। আল্লাহ আমাকে যেখানে উপযুক্ত মনে করেছেন, সেখানে নেতৃত্ব দিয়েছি। আমি আমার এই জীবনটাই উপভোগ করি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আম-মধুর ব্যবসা, এই জীবনটাই উপভোগ করি : তারেক

প্রকাশের সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬