Dhaka ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমিস সুলতানা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 171

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পারমিস সুলতানা। সোমবার ঢাকায় সরকারি টিচার্চ কলেজে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এই ফলাফল ঘোষণা করা হয়।

পারমিস সুলতানা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। এরপর ১৫ জানুয়ারি ফরিদপুরে বিভাগীয় পর্যায়ে অংশ নেন তিনি। সেখানেও তিনি শ্রেষ্ঠত্বের কৃতিত্ব ধরে রাখেন। এরপর গত সোমবার ঢাকায় সরকারি টিচার্চ কলেজে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।  সেখানেও  তিনি সেরা উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার তাকে সনদ তুলে দেন।

পারমিস সুলতানা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ফরিদপুর  জেলার মধুখালী উপজেলায় কর্মরত ছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর তিনি এই কর্মস্থলে যোগদান করেন। বালিয়াকান্দি ও মধুখালী উপজেলার আগে রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া তিনি ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।

পারমিস সুলতানা বলেন, ‘জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়া আমার জন্য খুবই আনন্দ ও গর্বের। এটি আমার কাজের নতুন উদ্দীপনা হিসেবে কাজ করবে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে এই পুরষ্কার পাওয়া আমার জন্য বিরাট অর্জন। এই অর্জনকে বালিয়াকান্দি শিক্ষা পরিবার ও জেলা শিক্ষা পরিবারকে এই অর্জন উৎসর্গ করলাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পারমিস সুলতানা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা

প্রকাশের সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬