রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি ‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’

সেঞ্চুরি হলো না মুমিনুলেরও, ৪০০ পার বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 74

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ডাবল সেঞ্চুরির সামনে ছিলেন মাহমুদুল হাসান জয় এবং সেঞ্চুরির কাছাকাছি ছিলেন মুমিনুল হক। কিন্তু দুজনই ব্যর্থ হয়েছেন কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে।

১৬৯ রান থেকে ১৭১ রানে গিয়ে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। ব্যারি ম্যাকার্থির বলে উইকেটের পেছনে লরকান টাকারের হাতে ক্যাচ দেন তিনি। ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় সাজান ইনিংসটি।

একই বোলারের পরের ওভারেই আউট হয়ে যান মুমিনুল হক। ৮০ রানে খেলতে নেমে ৮২ রান করে অ্যান্ডি বালবির্নির হাতে ক্যাচ দেন এই অভিজ্ঞ ব্যাটার। ১৪২ বলে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

দুই প্রতিষ্ঠিত ব্যাটার আউট হয়ে যাওয়ার পর জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তারা ৬৭ রানের জুটি গড়েছেন এবং বাংলাদেশের ইনিংস পার করেছে ৪০০ রানের গণ্ডি। এরই মধ্যে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন নাজমুল হোসেন শান্ত।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১০২.৪ ওভারে ৩ উইকেটে ৪১৩ রান। শান্ত ৫০ এবং মুশফিক ১৯ রানে অপরাজিত। লিড দাঁড়িয়েছে ১২৭ রানের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেঞ্চুরি হলো না মুমিনুলেরও, ৪০০ পার বাংলাদেশের

প্রকাশের সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫