Dhaka ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

কেন পারফরম্যান্সে ধার কমেছে ইয়ামালের? চলুন জানি…..

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 84

লামিনে ইয়ামাল। তরুণ বার্সা রাইট উইঙ্গার। ইঞ্জুরি থেকে ফেরার পর এখনো ভুগছেন কুঁচকির ইঞ্জুরিতে। ইঞ্জুরিতে পড়ার পর থেকে ইয়ামাল পাঁচ ম্যাচে মাত্র এক গোল (পেনাল্টি থেকে) এবং দুই অ্যাসিস্ট করেছেন।

সম্প্রতি বার্সা এবং রিয়ালের মধ্যকার এল ক্লাসিকোতে যা বেশ দৃশ্যমান হয়েছে। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক পরাজয়ের ম্যাচে তিনি ছিলেন নিস্তেজ, বারবার ব্যথার কারণে সতর্কভাবে খেলতে দেখা গেছে তাকে।

উল্লেখ্য, পিউবালজিয়ার কারণে কুঁচকির আশপাশে স্থায়ী ব্যথা থাকে। এটি পেশির ইঞ্জুরি না হলেও চটজলদি দিক পরিবর্তন বা গতি বাড়ানোর মতো গতি-নির্ভর খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় বাধা সৃষ্টি করে। যা ইয়ামালের ক্ষেত্রেও স্পষ্ট হয়ে উঠেছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, ‘পিউবালজিয়া’ নামে পরিচিত এই সমস্যাটি তার পারফরম্যান্সে বড় ধরনের প্রভাব ফেলছে। সামনের দিনে ব্যথা না কমলে ভবিষ্যতে অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিতে হতে পারে।

আপাতত বার্সেলোনা ও ইয়ামাল, দুপক্ষই ছুরি-কাঁচির প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে। তবে ক্লাব আশাবাদী যে, বর্তমান চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমেই ইয়ামাল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন।

ক্লাবটির চিকিৎসক দল রক্ষণশীল চিকিৎসা দিয়ে তার অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে বাইরের বিশেষজ্ঞরাও ইয়ামালের ইঞ্জুরি পর্যালোচনা করেছেন, কিন্তু কেউই এখনই সার্জারির পরামর্শ দেননি।

স্প্যানিশ ক্রীড়া বিশেষজ্ঞ ড. পেদ্রো লুইস রিপোল বলেন, “এই ইনজুরি খেলোয়াড়কে মাঠ থেকে সরিয়ে দেয় না, কিন্তু পুরো খেলায় তাকে বদলে দেয়। তারা ধীর হয়ে যায়, প্রতিক্রিয়া কমে যায় এবং শট নেওয়ার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে।”

তরুণ এই তারকা সপ্তাহজুড়ে স্বাভাবিকভাবে অনুশীলন করেছেন এবং আগামী রবিবার এলচের বিপক্ষে বার্সেলোনার দলে থাকার সম্ভাবনা রয়েছে। এল ক্লাসিকোর হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে ইয়ামালের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে এমন খবর ছড়িয়ে পড়ার পর ইয়ামালের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী তাকে শুভ কামনা জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেন পারফরম্যান্সে ধার কমেছে ইয়ামালের? চলুন জানি…..

প্রকাশের সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫