Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

আগামী নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ: আইজিপি বাহারুল আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 92

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পুলিশ জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের আছে।

আইজিপি বলেন, “অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার সুযোগ আগামী নির্বাচনে রয়েছে। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারি।”

তিনি এই মন্তব্য করেন সোমবার (২৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায়।

সভায় উপস্থিতি ও নির্দেশনা সভায় উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিরা, ঢাকার বিভিন্ন ইউনিটের পুলিশ প্রধান, জেলা পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

নির্বাচন নিরাপত্তা: নির্বাচনের প্রেক্ষাপটে পুলিশের প্রস্তুতি জোরদার করতে বিশেষ তৎপরতা।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার: গোয়েন্দা তথ্য ব্যবহার করে অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে হবে; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার প্রচারণা জোরদার করতে হবে।

নির্বাচনী প্রশিক্ষণ: পুলিশ প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার নির্দেশনা।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট: হয়রানি ছাড়া সময়মতো সার্টিফিকেট প্রদানের আহ্বান।

গুম ও বৈষম্যবিরোধী মামলা: মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যথাযথ মামলা তদন্ত ও নিষ্পত্তির নির্দেশ।

গুণগত মান বৃদ্ধি: মামলার তদন্তের গুণগত মান উন্নত করতে বিশেষ গুরুত্ব।

আইজিপি আরও বলেন, জেলা পুলিশ সুপাররা প্রশাসনিক ও অপারেশনাল নানা বিষয়ে সরাসরি মতবিনিময় করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ: আইজিপি বাহারুল আলম

প্রকাশের সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫