Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা হবে : তথ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 87

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করা হবে। নবম গ্রেডের কাছাকাছি বেতন নির্ধারণের উদ্যোগ চলছে।

মাহফুজ আলম বলেন, প্রচারসংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়ানোর মাধ্যমে গণমাধ্যমের টিকিয়ে রাখার চেষ্টা করা হবে। স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রকৃত প্রচারসংখ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ব্যর্থতার কারণও ব্যাখ্যা করেছেন। নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে তিন দফা বৈঠক হলেও তারা রাজি হয়নি। বেতন দিতে অক্ষমদের বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি ও সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই কেবিনেটে উপস্থাপন করা হবে। অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে এবং বাস্তবে প্রকাশিত না হওয়া পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনের মালিকানা এবং আইনগত কাঠামোর ঘাটতি নিয়েও উপদেষ্টা মন্তব্য করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা হবে : তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ১০:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫