Dhaka ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 77

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য দেশটির পার্লামেন্ট নেসেটে গৃহীত একটি খসড়া আইনকে বাংলাদেশ কঠোরভাবে নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমতকেও স্বাগত জানিয়েছে, যা ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলোকে পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

প্রকাশের সময় : ০১:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫