Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 105

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দক্ষিণ সিটির একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে এবং এখন পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রাস্তা পারাপারের সময় ময়লার গাড়িটি ইকবালকে ধাক্কা দেয়।

নিহত ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। ইকবালের বাবার নাম মৃত আবুল হোসেন। তিনি ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ব্যবসা করতেন। তার এক সন্তান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

প্রকাশের সময় : ১১:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫