গুরুত্বপূর্ণ সংবাদ:
দ্বিতীয় ওয়ানডে : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 88
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধূসর কালো পিচে আগের ম্যাচে স্পিনারদের দাপটের মাধ্যমে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একইভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর লক্ষ্য নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে ব্যাটিং ছন্দ খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ।
এমন পরিস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে টস করে জয়লাভ করেছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একাদশে রয়েছেন যারা – সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
গত ১৮ সেপ্টেম্বর (শনিবার) প্রথম ওয়ানডে ৭৪ রানে জিতে তিন ম্যাচের এ সিরিজে ১-০ এগিয়ে আছে টাইগাররা।
Tag :























