রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি ‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’ ক্যামেরায় মুখ মিললেই কি আপনি সন্দেহভাজন

কিছুক্ষণ পরে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ!

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 115

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আর কিছুক্ষণ পরেই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়াটয় শুরু হবে ম্যাচটি।

এর আগে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অন্যরা হলেন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওপেনিংয়ে সাইফের সঙ্গে সৌম্যকেই দেখা যেতে পারে।

এছাড়া সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিজেদের রীতিমতো হারিয়ে খুঁজছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার আগে লঙ্কানদের কাছেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিছুক্ষণ পরে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ!

প্রকাশের সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫