Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

যুক্তরাষ্ট্রে প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার ‘স্ত্রী প্রশংসা দিবস’ বা ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথমবার এ দিবস পালিত হয়। এরপর ধীরে ধীরে এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।

স্ত্রীর প্রশংসা দিবস মূলত স্ত্রীদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের একটি দিন হিসেবে পালিত হয়। ধারণা করা হয়, সংসারে স্ত্রীদের অবদানকে বিশেষভাবে স্মরণ করার উদ্দেশ্যেই দিবসটির প্রচলন।

কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন— ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’— নর-নারীর সমতা প্রকাশ করলেও সংসার জীবনে এর বাস্তব প্রয়োগ আজও সমানভাবে প্রাসঙ্গিক। একসময় প্রচলিত ছিল—‘সংসার সুখের হয় রমণীর গুণে’, তবে বর্তমানে সমাজে বিশ্বাস করা হয় সংসার টিকে থাকে স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায়।

এ দিনে স্বামীরা স্ত্রীকে প্রশংসা করার পাশাপাশি তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই স্ত্রীকে ফুল উপহার দেন, কোথাও ঘুরতে নিয়ে যান কিংবা স্রেফ মধুর কিছু কথায় ভালোবাসা প্রকাশ করেন।

বিয়ের বয়স যত বছরই হোক, সম্পর্কের স্থায়িত্ব ও সৌন্দর্য ধরে রাখতে পারস্পরিক সম্মান ও প্রশংসা যে গুরুত্বপূর্ণ, তা-ই স্মরণ করিয়ে দেয় আজকের দিনটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

প্রকাশের সময় : ১২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫