Dhaka ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ নিউমোনিক প্লেগ কী? কতটা ভয়ের কারণ হতে পারে এই রোগ? পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা

বিরল দৃশ্যের অবতারণা, কাবার ঠিক ওপরে চাঁদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 153

সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরিফের ঠিক ওপরে দেখা গেছে চাঁদ। একে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মক্কার আকাশে ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার সরাসরি ওপরে চলে আসে।

সৌদি জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, এই দৃশ্য প্রমাণ করে চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ে জ্যোতির্বিদদের হিসাব কতটা নিখুঁত। এর ফলে বিশ্বজুড়ে মুসলিমরা নামাজের দিক তথা কিবলা আরও নির্ভুলভাবে নির্ধারণ করতে পারবেন।

হাজারো মুসল্লি কাবায় উপস্থিত থেকে এই বিরল মুহূর্ত প্রত্যক্ষ করেছেন। তাদের জন্য এটি ছিল আধ্যাত্মিকভাবে অনন্য অভিজ্ঞতা, আর জ্যোতির্বিজ্ঞানীদের জন্য ছিল বাস্তব পরীক্ষার মতো। তারা পর্যবেক্ষণ ও গাণিতিক মডেলের পূর্বাভাসের তুলনা করে উচ্চতা ও কোণ পরিমাপের নির্ভুলতা যাচাই করতে পেরেছেন।

আবু জাহরা আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় চাঁদ ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত সপ্তর্ষিমণ্ডলের সামনে দিয়ে যাবে এবং একে একে কিছু নক্ষত্রকে আড়াল করবে। সৌদি আরবসহ আরব বিশ্বের বহু জায়গা থেকে এই চমকপ্রদ দৃশ্য দেখা যাবে।

ঐতিহাসিকভাবে সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান মুসলিম জ্যোতির্বিদ্যায় নামাজের সময় ও কিবলা নির্ধারণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। আজও এ ধরনের মহাজাগতিক ঘটনা আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি বৈজ্ঞানিক কৌতূহলও বাড়িয়ে দেয়।

সূত্র: আনাদোলু

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিরল দৃশ্যের অবতারণা, কাবার ঠিক ওপরে চাঁদ

প্রকাশের সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫