ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন
- প্রকাশের সময় : ১১:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 105
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪৮ জন ডেঙ্গু রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৫৮৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৪ হাজার ৩১৭ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন।
২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। বাসস













