Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

৪ শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 81

সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘চার শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল’ সংক্রান্ত খবরে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন— মুজিবনগর সরকারে যারা ছিলেন এবং সেই সরকারের স্বীকৃত ব্যক্তিরা সবাই মুক্তিযোদ্ধা। তাদের কারো সনদ বাতিল হয়নি।

তিনি স্পষ্ট করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান, এবং খন্দকার মোশতাক—যারা মুজিবনগর সরকারের অংশ ছিলেন, তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি চলমান রয়েছে এবং সনদ বাতিলের প্রশ্নই আসে না।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যাতে দাবি করা হয়—১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪০০-র বেশি এমএনএ-এমপিএ এবং মুজিবনগর সরকারের অনেক সদস্যের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এই খবর ঘিরে ব্যাপক বিতর্ক ও জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

উপদেষ্টা ফারুক ই আজমের এই ব্যাখার মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে অস্বীকৃত হলো, এবং প্রমাণ হলো যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বদের স্বীকৃতি অপরিবর্তিত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪ শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫