Dhaka ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ আর্থিক সুবিধা’ কার্যকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 89

চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা পাবেন ‘বিশেষ আর্থিক সুবিধা’। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীরা এই সুবিধার আওতায় আসবেন।

মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেতন গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত কর্মচারীরা তাদের মূল বেতনের ১০% হারে, বেতন গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মচারীরা ১৫% হারে এই বিশেষ সুবিধা পাবেন।

চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য সর্বনিম্ন ৫০০ টাকা হারে এই সুবিধা নির্ধারিত হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে: প্রতি বছর ১ জুলাই তারিখে এই সুবিধা নবায়নযোগ্য হবে। পিআরএল (অবসর-উত্তর ছুটি)-এ থাকা কর্মীরা তাদের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে সুবিধা পাবেন। পেনশনভোগীরা বিদ্যমান পেনশনের অংশ অনুযায়ী সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক নিয়োজিতদের ক্ষেত্রে, চুক্তির আগে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে সুবিধা প্রযোজ্য হবে। সাময়িক বরখাস্তকৃত কর্মীরা বরখাস্তের আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর ভিত্তি করে এই সুবিধা পাবেন। বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই সুবিধা পাবেন না।

এছাড়া, স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমার কর্মচারীদের ব্যয় তাদের নিজস্ব বাজেট থেকে নির্বাহ করতে হবে। এই নতুন নির্দেশনার ফলে ২০২৩ সালের ১৮ জুলাইয়ের পূর্বের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে একদিকে যেমন চাকরিজীবীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে, অন্যদিকে চলমান মূল্যস্ফীতির চাপও কিছুটা লাঘব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ আর্থিক সুবিধা’ কার্যকর

প্রকাশের সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫