Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 98

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার অন্তর্গত আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহমেদ নগরের হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫