Dhaka ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ

সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা তরিকুল আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 122

চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা আটক হয়েছেন। আটক এনসিপি নেতার নাম তরিকুল ইসলাম। ট্রাকের গতিরোধ করে চাঁদিবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়।

পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এ সময় তারা চাঁদা দাবি করে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা তরিকুল আটক

প্রকাশের সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫