Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই (ভিডিও)

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 100

রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে গুরুতর আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কাছাকাছি আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদুল ইসলাম তার বাসা থেকে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ছয় জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা তার কাছে থাকা টাকা দাবি করলে মাহমুদুল ইসলাম বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে কোমরের বাম পাশে গুলি করে ও সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাহমুদুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি পরিবারসহ মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে বসবাস করছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই (ভিডিও)

প্রকাশের সময় : ০২:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫