Dhaka ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

সরকারি অফিস খোলা আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 97

সাপ্তাহিক ছুটির দিনে আজ শনিবার সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, গত শনিবার (১৭ মে) সরকারি অফিস ও ব্যাংক খোলা ছিল।

ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা দেয়া হয়।

আজ শনিবারও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। তবে গত শনিবার সরকারি অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দু’দিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা করা হয়। একই সাথে ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ‌এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি অফিস খোলা আজ

প্রকাশের সময় : ১২:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫