Dhaka ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য পাঠের প্রজ্ঞাপন, যা থাকছে তাতে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 112

সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য পুরোনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানোর নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্বাক্ষর করেন উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে শপথবাক্যে বলবে- ‘আমি শপথ করিতেছি যে- মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

প্রজ্ঞাপনে বলা হয়, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন নৈতিকভাবে সমৃদ্ধ, আত্মমর্যাদাসম্পন্ন এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে- সেই লক্ষ্যেই এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং তা দ্রুত বাংলাদেশ গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরেও পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য পাঠের প্রজ্ঞাপন, যা থাকছে তাতে

প্রকাশের সময় : ০৯:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫