Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 156

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর এক দিনের মাথায় জামিন পেলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া।

ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার (২০ মে) সকালে তার জামিনের আদেশ দেন বলে ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান।

তিনি বলেন, ‘আমরা নুসরাত ফারিয়ার জামিন চেয়ে স্পেশাল পুটআপ জমা দিয়েছিলাম। আদালত শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন। আমরা এখন জামিননামা দাখিল করব। প্রত্যাশা করছি, তিনি আজই কারামুক্ত হতে পারবেন।’

উল্লেখ্য, থাইল্যান্ডে যাওয়ার জন্য রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর বিল্লাল ভূঁইয়া সোমবার সকালে ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ফারিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে ফেইসবুকে পোস্ট করেছিলেন কিনা সেই মর্মে প্রতিবেদন দাখিল করতে বলে।

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিনের বিষয়ে শুনানি তারিখ ২২ মে ধার্য করেন বিচারক।

জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

প্রকাশের সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫