শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছর সাজা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 109

বহুল আলোচিত ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য আসামিদের ১০ বছর করে সাজা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন যে, সাজা খাটা শেষ হওয়ায় ১০ বছরের সাজা হওয়ায় সব আসামির মুক্তিতে বাধা নেই। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (০৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এদিন ঘোষণা করেন। ওইদিন আদালত জানিয়েছিলেন যে, রায় পড়া শেষ হবে মঙ্গলবার। ওইদিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানাবেন।

ওইসময় আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির ও এস এম শাজাহান।

এর আগে ২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজ উদ্দিনসহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এ রায় দেন।

মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন-আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড এরইমধ্যে কার্যকর হয়েছে।

বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিরা হলেন- শাহাদাতউল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আবদুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

প্রসঙ্গত: ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন ও অনেকে আহত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছর সাজা

প্রকাশের সময় : ০৪:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫