Dhaka ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ জেলায় বজ্রাঘাতে ৮ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 76

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রাঘাতে ৮ প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার বিকেলে নাসিরনগর উপজেলায় তিনজন ও আখাউড়া উপজেলায় দুজন নিহত হন। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে বজ্রাঘাতের ঘটনায় তারা মারা যান। এ ছাড়া কিশোরগঞ্জে তিনজন নিহত হয়েছেন।

জানা যায়, নাসিরনগরে পৃথক স্থানে বজ্রাঘাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন—সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের জুনায়েদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের আব্দুস সালামের ছেলে মো. শামসুল হুদা (৬৫) ও চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে জাকিয়া (৭)। আখাউড়ায় নিহতরা হলেন উপজেলার রুটি রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জাকির খাঁ (২২)।

এদিকে কিশোরগঞ্জে দুপুরে জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। তারা হলেন উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৫২), শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮)ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজরিনগর গ্রামের শফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ জেলায় বজ্রাঘাতে ৮ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫