বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস: সুমাইয়ার ব্রোঞ্জ জয়ে শুরু বাংলাদেশের পদকযাত্রা

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 227

গ্যাস মিটারিং স্টেশনের প্রযুক্তিগত কাজের জন্য আগামীকাল বুধবার কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার পুরো এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া নরসিংদী, রূপগঞ্জসহ বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘জিটিসিএল কর্তৃক মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪”×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে ৫ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬ টা হতে ৬ ফেব্রুয়ারি, (বৃহষ্পতিবার) সকাল ৬ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

এতে আরও বলা হয়, ‘উল্লিখিত সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।’

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশের সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫