Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

নতুন ৪৪টি তারার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 193

ড্রাগন আর্ক গ্যালাক্সি বা ছায়াপথে লুকিয়ে থাকা ৪৪টি নতুন তারার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এসব তারা খোঁজ পান।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে নতুন তারাগুলো শনাক্ত করেন তারা।

ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, পৃথিবী থেকে প্রায় ৬৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ড্রাগন আর্ক ছায়াপথে নতুন এই ৪৪টি তারার সন্ধান পাওয়া গেছে। এসব তারা ছায়াপথের একটি অংশে লুকিয়ে ছিল বলা যায়। ড্রাগন আর্ক অ্যাবেল ৩৭০ নামের ছায়াপথের পেছনে থাকায় এখনও অজানাই রয়ে গেছে।

নতুন তারাগুলো ‘মহাকর্ষীয় লেন্সিং’ নামে পরিচিত এক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এর আগে মহাকর্ষীয় লেন্সিং পদ্ধতি কাজে লাগিয়ে ড্রাগন আর্ক গ্যালাক্সিরও খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা।

নতুন আবিষ্কারের বিষয়ে বিজ্ঞানী ম্যাথিল্ড জাউজাক জানিয়েছেন, ড্রাগন আর্কে শনাক্ত হওয়া তারাগুলোকে লাল সুপারজায়েন্ট তারা বলা হয়। এ ধরনের তারা পর্যবেক্ষণ করা খুব কঠিন। তারাগুলো মহাবিশ্বের তথ্য জানতে সহায়তা করবে। সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন ৪৪টি তারার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

প্রকাশের সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫